রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৪, ১৭:৩৩আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৭:৩৩

সারা দেশে বুধবার (২০ মার্চ) মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মঙ্গলবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের পর তা স্থগিত করেছে সংগঠনটি। এদিন বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন সমিতির মহাসচিব ইমরান হাসান।

মালিক সমিতি জানায়, সম্প্রতি বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা  সালমান এফ রহমানের সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাটি সমন্বয় ও পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার প্রধান বা প্রতিনিধিসহ আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।

অপরদিকে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ওসমান গনি, মহাসচিব ইমরান হাসান, সমিতির প্রথম যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন ও  যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী বিপু।

ইমরান হাসান জানান, সভায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। গঠিত কমিটি আগামী ছয় মাসের মধ্যে রেস্তোরাঁ খাতের  বিষয়ে সুনির্দিষ্ট একটি গাইডলাইন প্রদান করবেন।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম