শিক্ষার্থীর আত্মহত্যা: জবিতে মহিলা পরিষদের সমাবেশ

জবি প্রতিবেদক
১৯ মার্চ ২০২৪, ১৭:৫৫আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৭:৫৫

শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং কর্মজীবী নারীদের ব্যানারে একটি সংগঠন।

বাংলাদেশ মহিলা পরিষদের সমাবেশ

সমাবেশে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বার বার সংঘটিত যৌন নিপীড়নের ঘটনা শিক্ষাঙ্গনকে চরম বিব্রতকর অবস্থায় ফেলছে। শিক্ষার্থীদের নিরাপত্তা আজ চরমভাবে বিঘ্নিত। হাইকোর্টের রায় অনুসারে গঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং নারীর প্রতি অবমাননাকে সামাজিক অবমাননা হিসেবে দেখতে হবে।’

তিনি বলেন, ‘অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার ঘটনায় বিষয়টি সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

/আরকে/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
রামিসার বাসার সামনে সেই নিশাতের বাবার প্রশ্ন, ‘দেশে কি শুরু হইলো’
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম