৬ ঘণ্টায়ও নেভেনি কাপড়ের গুদামের আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ মার্চ ২০২৪, ০৬:৪৪আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৬:৪৪

ঢাকার ডেমরার ভাঙা প্রেস এলাকায় চারতলা ভবনের তিন তলায় একটি কাপড়ের গুদামে আগুন লাগে রাত সাড়ে ১১টায়। এরপর ছয় ঘণ্টা পার হলেও এখনও আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে সংস্থাটির ১০টি ইউনিট।

আগুন নেভাতে তাদেরকে সহায়তা করছে নৌবাহিনীর দুটি ইউনিট। শুক্রবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টায় এ তথ্য জানান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার। 

এর আগে, বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চার তলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি সংস্থাটি। এ ছাড়া এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি।

/কেএইচ/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম