কমার্স ব্যাংকের চার কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ১৯:৩৩আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৯:৩৩

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক চার কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার্জশিটে অন্য যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি হলেন মেসার্স সুরুজ মিয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সুরুজ মিয়া।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, চার্জশিটে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- মেসার্স সুরুজ মিয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সুরুজ মিয়া, কমার্স ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল প্রিন্সিপাল শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুর রহিম, সাবেক সিনিয়র অফিসার মো. নুরুন্নবী, সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. ইদ্রিস আলী, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও অপরাধ প্রমাণিত না হওয়ায় কমার্স ব্যাংকের নয় কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০২০ সালে ঋণ দেওয়াসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। দীর্ঘ তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক চার্জশিট দাখিলের জন্য কমিশনের অনুমোদন চান। ২০ মার্চ কমিশন থেকে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম