ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আহ্বান শিল্প পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৪, ১৯:২৯আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৯:২৯

ঈদের আগেই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিল্প শ্রমিকদের বেতন এবং ভাতা পরিশোধের আহ্বান জানিয়েছেন ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, মালিকরা যদি শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ করেন, তাহলে শিল্প সেক্টরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। মহাসড়কগুলো নিরাপদ থাকবে।

সোমবার (২৫ মার্চ) শিল্পাঞ্চলগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা ও শ্রমিকদের সময়মতো ঈদ উদযাপন করার লক্ষ্যে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বিভিন্ন শিল্প সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ঈদ উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে মাহবুবুর রহমান বলেন, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের সব সদস্য মাঠ পর্যায়ে অতীতের ন্যায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন-গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে গোলযোগ হতে পারে এমন কারখানা চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে মালিক ও পুলিশের কার কী করণীয় সেটাও নির্ধারণ করা হয়েছে।

মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে ঈদের বোনাস যেন এপ্রিলের শুরুতে দেওয়া হয়। ঈদের ছুটির আগে যেন মার্চ মাসের বেতন দেওয়া হয়। কোনও গার্মেন্টসের মালিক বেতন-ভাতা দিতে ব্যর্থ হলে বিকল্প কোনও উপায় বের করার জন্য মালিক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে যেন ঈদের ছুটি নির্ধারণ করা হয়, সে সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগে যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনও অবস্থাতেই যেন শ্রমিক ছাঁটাই বা লে-অফ না করা হয়। এ ব্যাপারে মালিক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। ঈদুল ফিতরে শ্রমিকদের বেতন-ভাতাকে কেন্দ্র করে কোনও অপশক্তি যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, এ বিষয়ে গোয়েন্দা কার্যক্রম বাড়িয়ে সতর্ক থাকার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটির সময় ফাঁকা কল-কারখানা অধ্যুষিত এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিশেষ টহল ডিউটির ব্যবস্থা থাকবে। ঈদের সাত দিন আগে থেকে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা কন্ট্রোলরুম ও হট লাইন (০১৩২০- ১৭০০৯৮) সচল থাকবে।

সভায় শিল্পাঞ্চল পুলিশের সব জোনের পুলিশ সুপাররা নিজ নিজ এলাকার শিল্প কারখানার সার্বিক চিত্র তুলে ধরেন। এছাড়াও বেপজা, কলকারখানা অধিদফতর ও শ্রম অধিদফতরের প্রতিনিধিরা ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা প্রদান নিশ্চিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার কথা বলেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সব ইউনিটের পুলিশ সুপাররা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা জেলা পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ, চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলি ইপিজেড ও কোরিয়ান ইপিজেডের প্রতিনিধিরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম