‘বঙ্গবন্ধুর আন্দোলন মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৪, ০১:৩৯আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০১:৩৯

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী (বীর বিক্রম) বলেছেন, বঙ্গবন্ধুর আন্দোলনের গভীরতা ও ব্যাপকতা আপামর মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত করেছিল। ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা আসার আগে থেকে বাংলার মেহনতি মানুষ প্রস্তুত ছিল। মূলত ৭ মার্চের ভাষণই আমাদের প্রস্তুত করেছে।

বুধবার (২৭ মার্চ) ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪' উপলক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এই উপদেষ্টা বলেন, ’৫২-এর ভাষা আন্দোলন আমাদের আত্মোপলদ্ধির সূচনা করেছে। এই উপলব্ধি পাকিস্তানের শাসন-শোষণ সম্পর্কে সচেতন করেছে, যা পরবর্তিতে ছয় দফার মাধ্যমে প্রকাশিত হয়েছে। আর এই ছয় দফায় নিহিত ছিল স্বাধীনতার মূলমন্ত্র। বঙ্গবন্ধুর বিরল নেতৃত্ব আমাদের ঐক্যবদ্ধ করে স্বাধীন একটি দেশে দিয়েছে।

তিনি আরও বলেন, এ দেশে শত্রু আগে ছিল, এখনও আছে, সবাইকে সতর্ক থাকতে হবে। ভালোভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর হাতকে আমরা যত শক্তিশালী করবো, দেশটা তত দ্রুত এগিয়ে যাবে।

ভার্চুয়াল সভায় অন্যদের মাঝে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মু. জিয়াউর রহমান এমপি, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ, এনডিসি, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান এবং পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার সংযুক্ত থেকে বক্তব্য দেন।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ