বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

আইন সমিতির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অংশ নিলো ২০০ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৪, ০০:৫৫আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০১:০৫

পবিত্র মাহে রমজান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ আইন সমিতি। প্রতিযোগিতায় ৩টি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়। একই সঙ্গে ছিল পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন।

শনিবার (৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (সায়েন্স অ্যানেক্স) ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল। বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল

পিবিআই হেডকোয়ার্টার্স ঢাকার পুলিশ সুপার ও সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর মোহাম্মদ শাহনেয়াজ টিপু। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।

আইন সমিতির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অংশ নিলো ২০০ শিক্ষার্থী এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিমণ্ডলী, সংসদ সদস্যরা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জেলা ও দায়রা জজসহ বিচারিক কর্মকর্তারা, সিনিয়র অ্যাডভোকেটরাসহ সরকারের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ক গ্রুপে ৩ জন, খ গ্রুপে ৩ জন ও গ গ্রুপে ৩ জনকে ১ম, ২য় ও ৩য় হিসেবে পুরস্কৃত করা হয়। বিজ্ঞ বিচারক হিসেবে চারুকলা অনুষদের অধ্যাপকসহ ৩ জন শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। এছাড়া অংশগ্রহণকারী সকলকে সনদসহ শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। আইন সমিতির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অংশ নিলো ২০০ শিক্ষার্থী

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় 'বাংলাদেশ আইন সমিতি'। দীর্ঘদিন যাবৎ সমিতি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে শিক্ষা, গবেষণা, আইনি সহায়তা, চিকিৎসা, গবেষণালব্ধ প্রকাশন, ধর্মীয় ও বাঙালি ঐতিহ্যসহ নানাবিধ কল্যাণমূলক কাজ করে আসছে।

'আইন পেশার সাথে সম্পর্কিত অসংখ্য বিদগ্ধ ও প্রাজ্ঞজনের সাথে মিশে রয়েছে বাংলাদেশ আইন সমিতি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় যুগোপযোগী আইন প্রণয়ন এবং বিচার বিভাগ পৃথকীকরণসহ বিচারিক কাজে বাংলাভাষার ব্যবহার নিশ্চিত করণে সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ লক্ষ্যে সমিতির প্রতিষ্ঠালগ্ন হতেই বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় উৎসব ও বাঙালি সংস্কৃতিকে লালন করে নানামুখী অনুষ্ঠানের আয়োজন কর আসছে বলে বক্তারা জানান।ইফতারে অংশ নেন আইন পেশার সাথে সম্পর্কিত বিশিষ্টজনেরা ইফতারে অংশ নেন আইন পেশার সাথে সম্পর্কিত বিশিষ্টজনেরা

/বিআই/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক