অগ্নিনিরাপত্তা নিয়ে রেস্টুরেন্ট-দোকান মালিক সমিতির সঙ্গে ফায়ার সার্ভিসের মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ এপ্রিল ২০২৪, ১৮:৪৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৮:৪৬

অগ্নিকাণ্ড প্রতিরোধ ও অগ্নিনিরাপত্তা বৃদ্ধির উপায় এবং করণীয় নিয়ে রেস্টুরেন্ট ও দোকান মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস অধিদফতরের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, পরিচালকরা, জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি মো. ওসমান গণিসহ সমিতির বিভিন্ন প্রতিনিধিরা। 

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদারে সই করা এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মতবিনিময় সভায় সূচনা বক্তব্য দেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। এরপর দোকান ও রেস্টুরেন্ট মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে অগ্নিঝুঁকি ও নিরসনে করণীয় বিষয়ে নানা দিক উপস্থাপন করে ফায়ার সার্ভিস। দোকান ও রেস্টুরেন্টগুলোতে ফায়ার সেফটি ইকুইপমেন্ট স্থাপন নিশ্চিতকরণ এবং ট্যাক্স কমানোর বিষয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা ব্যক্ত করা হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন অগ্নিঝুঁকি নিরসনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার দেওয়া হবে বলে প্রতিনিধিদের আশ্বস্ত করেন।

তিনি বলেন, আমরা নিরাপদ দেশের পক্ষে। কেউ আমাদের প্রতিপক্ষ নয়। আমরা সবাইকে সঙ্গে নিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করতে চাই।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম