শিকলে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ: চার আসামি আবারও রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৪, ১৬:১০আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৭:১৪

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শিকলে বেঁধে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চার আসামির ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এই আদেশ দেন। 

রিমান্ডে যাওয়া আসামিরা হলো—সান, হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর। বৃহস্পতিবার (৪ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদ থানার সাবইন্সপেক্টর ফারুকুল ইসলাম তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে আবারও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মোহাম্মদপুর থানার আদালতের (নারী-শিশু) সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর উত্তম কুমার এতথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১ এপ্রিল এ চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শিকলে বেঁধে রেখে ২৫ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ ভিডিও ধারণ করা হয় ওই তরুণীর। মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিংয়ের একটি বাসায় এ ঘটনা ঘটে। গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। এর আগে তরুণীর চিৎকারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ তরুণীকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে।   

আরও পড়ুন:

তরুণীকে শিকলে বেঁধে যৌন নির্যাতন: ভিডিও যেতো বিদেশে

২৫ দিন শিকলে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ: যে নির্দেশ দিলেন আদালত

মোহাম্মদপুরে ২৫ দিন শেকলে বেঁধে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম