গাজীপুরে ১৮ ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৪, ১৯:২০আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৯:২০

গাজীপুর সদর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন হোতাসহ ১৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১। বুধবার (৩ এপ্রিল) র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে গাজীপুর সদর থানার পশ্চিম ভুরুলিয়া থেকে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– খাইরুল ইসলাম, মো. লিটন মিয়া, আল-আমিন, মো. নয়নসাগর, মো. শাহরিয়ার হক তন্ময়, মো. সজীব, সম্রাট সের নিয়াবাত, শিমুল হাসান, মো. কাহীন, মো. ইলিয়াছ, মো. মাসুদ খান, মো. আল মামুন, মো. সোহাগ মিয়া, মো. সাইদুল ইসলাম, মো. আলমগীর, মো. সুজন মিয়া, অমিত চন্দ্র দাস ও মো. মানিক।

মোস্তাক আহমেদ বলেন, ‘সম্প্রতি গাজীপুর এলাকায় ছিনতাইকারীর দৌরাত্ম্য বেড়েছে। এখানকার বাসিন্দারা যাতে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে স্বস্তিতে চলাচল করতে পারে সে লক্ষ্য ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং মলমপার্টি চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় র‌্যাব-১।’

তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের গাজীপুর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম