বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৪, ০৬:১৫আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৬:১৫

অভিন্ন ঢাকা মহানগর কমিটিকে বিলুপ্ত করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু পরিষদ। রবিবার (৭ এপ্রিল) বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রকৌশলী মো. হারুন অর রশিদকে ঢাকা মহানগর উত্তরের এবং নাসির উদ্দিনকে দক্ষিণের আহ্বায়ক করে ৯৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উত্তরের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ডা. মো হারুন উল মোর্শেদ, দক্ষিণের সদস্য সচিব হয়েছেন নাফিজ হোসেন দীপ। এছাড়া ৭ সদস্যের উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়েছে ঢাকা মহানগরের জন্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান ঢাকা মহানগর কমিটি বিলুপ্ত করে সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর, শক্তিশালী ও সুশৃঙ্খল করতে ‘বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর উত্তর’ ও ‘বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ’ নামে দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী তিন মাসের জন্য এটি গঠিত হলো। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও জবাবদিহিতায় এই কমিটি পরিচালনা হবে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী