ঈদগাহের পথে মুসল্লিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৪, ০৮:১৯আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৯:২০

ঈদের সকালে দলে দলে মুসল্লিরা যাচ্ছেন ঈদগাহের পথে। এক মাস সিয়াম সাধনার পর ঈদের দিনের শুরুতেই ঈদের জামাতে অংশ নিতে ঈদগাহে যাচ্ছেন তারা। পাঞ্জাবি-পাজামা-টুপি পরে প্রিয়জনকে সঙ্গে নিয়ে জাতীয় ঈদগাহে যাচ্ছেন তারা।

ঈদের দিন সকালে পুরুষদের জন্য ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। বিশেষ পদ্ধতিতে অতিরিক্ত তাকবিরসহ জামাতে দুই রাকাত নামাজ আদায় করা এবং তারপর ঈদের খুতবা দেওয়া ও শোনা। ঈদের নামাজ খোলা ময়দানে আদায় করা উত্তম।  

দেশের বেশিরভাগ স্থানেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে। তবে যেসব স্থানে একাধিক জামাত হবে সেখানে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এই ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে জাতীয় ঈদগাহে। একই সঙ্গে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ঈদের নামাজের পর মুসল্লিরা একে-অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদে পরস্পরকে শুভেচ্ছা জানানো শরীয়ত অনুমোদিত একটি বিষয়।

/সিএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের