দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবির ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৪, ১৯:৩৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৯:৩৪

দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।শনিবার (১৩ এপ্রিল) তিনি কাপ্তাই ব্যাটালিয়নের অধীন দুর্গম পার্বত্য সীমান্তবর্তী প্যারাছড়া বিওপি এবং বরকল ব্যাটালিয়নের অধীনস্থ উলুছড়ি বিওপি পরিদর্শন করেন। বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, বিজিবি সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সীমান্ত পরিদর্শন করেছেন ডিজি।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিজিবি মহাপরিচালক শনিবার (১৩ এপ্রিল) সকালে বিজিবির রাঙ্গামাটি সেক্টর সদর দফতর পরিদর্শন করেন এবং সব পর্যায়ের বিজিবি সদস্যদের দরবার গ্রহণ করেন। দরবারে রাঙামাটি সেক্টরের আওতাধীন সব ব্যাটালিয়ন ও বিওপিতে কর্মরত সকল পর্যায়ের বিজিবি সদস্য ভিটিসির মাধ্যমে সংযুক্ত ছিলেন। এরপর বিজিবির মহাপরিচালক দুর্গম পার্বত্য সীমান্তবর্তী প্যারাছড়া বিওপি এবং উলুছড়ি বিওপি পরিদর্শন করেন। 

এসময় দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গম পার্বত্যাঞ্চলে নানা প্রতিকূলতার মধ্যেও দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তাদের দেশপ্রেম, সততা ও সত্যবাদিতা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে পবিত্র দায়িত্ব পালনের জন্য প্রশাসনিক, প্রশিক্ষণ ও আভিযানিক বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা), অতিরিক্ত মহাপরিচালক (বিএসবি), বিজিবি'র চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার, রাঙামাটি সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম