গরমে সুপেয় পানি নিয়ে সাধারণ মানুষের পাশে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৪, ০৩:২৪আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৩:২৪

তীব্র তাপদাহে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মানবিক সহায়তা হিসেবে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ সুপেয় পানি বিতরণ করছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনার পর এই কার্যক্রম শুরু হয়।

শনিবার ( ২০ এপ্রিল) দিনব্যাপী রাজধানীর ধানমন্ডি, উত্তরখান, ডেমরাসহ কয়েকটি থানা এলাকায় চলে এই কার্যক্রম। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ কমিশনারের নির্দেশক্রমে ধানমন্ডি মডেল থানা এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করা হয়। তাপদাহ যতদিন চলবে আমরাও আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।'

উওরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ আল মামুন বলেন, প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষকে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। অনেক সাধারণ মানুষ এতে উপকৃত হচ্ছেন।

এর আগে শুক্রবার ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, ঠান্ডা পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী দেন ডিএমপি কমিশনার। এসময় তিনি সাধারণ নগরবাসীর সেবায় সকলকে পাশে থাকার আহ্বান জানান। এরপরই থানা পুলিশ খেটে খাওয়া সাধারণ মানুষকে ঠান্ডা পানির বোতল,  ভ্রাম্যমাণ পানির ট্যাঙ্ক স্থাপন ও লেবু বা শরবত খেতে দিচ্ছেন।

এদিকে শনিবার দেশজুড়ে ব্যাপক তাপদাহ ছিল। যশোরে ৪২ ডিগ্রি এবং রাজধানীতে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এতে নাভিশ্বাস হয়ে উঠেছে নগরবাসী।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী