রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ১৫:৫০আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৫:৫০

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় মো. ফরিদ মিয়া (৬৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে মেরুল বাড্ডা ইউলুপ ব্রিজের নিচে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের নাতি নাজমুল ইসলাম বলেন, তার নানা ফরিদ মিয়া মেরুল বাড্ডা মন্দিরের পাশে যাত্রীবাহী বাস স্ট্যান্ডে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব রত ছিলেন।

প্রতিদিনের মতো রাতে সেখানে ডিউটিতে গিয়েছিল। ভোরে অজ্ঞাত কোনও যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে  মাথায় আঘাত পান। রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ট্রিপল নাইনে খবর দেন।

পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন।

মৃত ফরিদ মিয়া ঢাকার দক্ষিণ বাডার স্থায়ী বাসিন্দা তিনি পাঁচ মেয়ের জনক ছিলেন।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম