সিরাজগঞ্জে ক্লিনিক সিলগালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ২২:০৪আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২২:০৪

ভুয়া সনদে চিকিৎসা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে একটি ক্লিনিকডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় বিভিন্ন অনিয়ম ও লাইসেন্সের মেয়াদ না থাকায় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয় দুদক।

সোমবার (২২ এপ্রিল) দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়। একইসঙ্গে তিনটি সরকারি দফতরে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সিরাজগঞ্জের তাড়াশের নাজমা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযোগ পেয়ে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয় থেকে সোমবার (২২ এপ্রিল) সেখানে অভিযান চালানো হয়। এসময় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ওই প্রতিষ্ঠানে সেবা নিতে আসা বিভিন্ন সেবাগ্রহীতার বক্তব্যসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। এ বিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন অনিয়ম ও লাইসেন্সের মেয়াদ না থাকায় তা সিলগালা করে দেন। রেকর্ডপত্র যাচাই করে পরবর্তীতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদকের এনফোর্সমেন্ট টিম।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
সাবেক মন্ত্রীর ফ্ল্যাটের তালা খুলে দেড় হাজারের বেশি দামি জিনিস পেলো দুদক
জিয়াউল আহসানের জলসিঁড়ির নয় তলা বাড়িতে কী আছে, তালিকা করছে দুদক 
সর্বশেষ খবর
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মন্ত্রণালয়
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মন্ত্রণালয়
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু