ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৪, ১৬:৩৫আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২০:২৪

রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সুজন (৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।

সুজন চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ এপ্রিল)  দুপুর দুইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায়। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মৃত লিটন চৌধুরীর ছেলে সুজন। ভাসানটেকে পরিবারের সঙ্গে থাকতো সে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, সুজনের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

একই ঘটনায় এর আগে তার নানি, মেহেরুন নেসা,  বাবা লিটন চৌধুরী, মা সূর্য বানু, বোন  লামিয়া মারা যান। বর্তমানে তার বড় বোন লিজা চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, লিজার অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল রাতে মিরপুর ১৩ নম্বর ভাসানটেক এলাকায় মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। একইসঙ্গে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়।

ভাসানটেকের নতুন বাজার কালবাট রোডের ৪/১৩ এল নম্বর বাড়ির নিচ এ ঘটনাটি ঘটে।

দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ১৩ এপ্রিল সকালে শেখ হাসিনার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

 

/এআইবি/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম