ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৪, ১০:৩৩আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১২:১৩

রাজধানীর ভাসানটেক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) ভোরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এ তথ্য জানান।

দগ্ধরা হলেন– মেহেরুন্নেছা (৮০), মো. লিটন (৫২), সূর্য বানু (৩০), সুজন (৮), লামিয়া (৭) ও লিজা (১৮)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়। 

ডা. তরিকুল ইসলাম বলেন, ‘দগ্ধ ছয় জনকেই জরুরি বিভাগে চিকিৎসার দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।’

তিনি বলেন, ‘মো. লিটনের শরীরের শতকরা ৬৭ শতাংশ, তার মা মেহেরুন্নেছার শরীরের ৪৭ শতাংশ, স্ত্রী সূর্য বানুর ৮২ শতাংশ, সন্তান সুজনের ৪৩ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ এবং লিজার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।’

ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘ভাসানটেকের শ্যামলবাংলা আবাসিক এলাকার বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার ভোরের দিকে মশার কয়েল জ্বালানোর সময় সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়। নারী-শিশুসহ ছয় জন দগ্ধ হন।’

তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডারটি ঘরের বাইরে রেখে ঘরে রান্না করা হতো। চুলার সংযোগে লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে ছিল।’

/এবি/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি