রাশিয়ায় ইউক্রেনীয় হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৪, ২১:৫৯আপডেট : ১১ মে ২০২৪, ২১:৫৯

রুশ সীমান্ত প্রদেশ বেলগোরোড, কুরস্ক ও ডনেস্ক শহরে ড্রোন হামলা করেছে ইউক্রেন। ওই হামলায় পাঁচ জন নিহত হয়েছেন বলে শুনিবার (১১ মে) জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত ডনেস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন বলেন, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ডনেস্ক শহরের একটি রেস্তোরাঁয় আঘাত করেছে। সেই ঘটনায় তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আটজন আহত হয়েছেন।

বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে বলেন, নভোস্ট্রোয়েভকা-পারভায়ার সীমান্ত গ্রামে একটি ইউক্রেনীয় ড্রোন এক ট্রাকে আঘাত করে। সেখানে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

কুরস্ক অঞ্চলের রোমান স্টারোভয়েট বলেন, এখানেও ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক মারা গেছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন ও রকেট আর্টিলারি হামলাকে প্রতিহত করেছে রুশ বাহিনী। মন্ত্রণালয় বলছে, রাশিয়ার বেলগোরোড, কুরস্ক ও ভলগোগ্রাদ অঞ্চলে ২১টি রকেট এবং ১৬টি ড্রোন ভূপাতিত করেছে তারা।

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
১১ মে ২০২৪, ২১:৫৯
রাশিয়ায় ইউক্রেনীয় হামলায় নিহত ৫
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু