প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ২০:৪৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২০:৪৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। তাই প্রবাসীদের সব সমস্যা আমি জানি। এসব সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে আমার প্রধান ও প্রথম কাজ হবে প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে সোমবার (২৯ এপ্রিল) যুক্তরাজ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের আট্রিয়াম সেন্টারে সংবর্ধিত করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এ উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব  কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক অনুষ্ঠান পরিচালনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর জন্য দেশে ১৫০টি কারিগরি প্রতিষ্ঠান ও  সেন্টার আছে। আমরা চেষ্টা করবো, যাতে দেশে আরও ১০০টি ট্রেনিং সেন্টার স্থাপন করা যায়।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, নইম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি লালা মিয়া ও সাধারণ সম্পাদক আলতাবুর রহমান মুজাহিদসহ প্রবাসী কমিউনিটি নেতারা।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ফেনীর সেই শিক্ষিকাকে মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম