রাজধানীর খালে-ড্রেনে কী ফেলা হচ্ছে, দেখানোর আয়োজন করেছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৪, ১৪:৩৪ আপডেট : ১১ মে ২০২৪, ১৪:৩৭

খাল, ড্রেন ও লেকে বাসাবাড়ির বর্জ্য না ফেলার জন্য নাগরিকদের সচেতন করতে বর্জ্য-প্রদর্শনের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (১১ মে) সকালে গুলশান ডিএনসিসি ভবনের সামনের রাস্তায় এসব প্রদর্শনীর জন্য রাখা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি ঘুরে ঘুরে বর্জ্যগুলো দেখেন এবং প্রদর্শনীতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নাগরিকদের সচেতন করেন।

বর্জ্যগুলো গুলশান-বনানী লেক, মোহাম্মদপুরের লাউতলা খাল, কাদেরাবাদ হাউজিং খাল, আদাবর খালসহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে। প্রদর্শিত বর্জ্যগুলোর মধ্যে রয়েছে লেপ-তোশক, সোফা, কমোড, বেসিন, টায়ার, রিকশার অংশবিশেষ, প্লাস্টিকের বোতল ও শো-পিস টেলিভিশনসহ বাসাবাড়িতে ব্যবহার্য আরও অনেক কিছু।

এই সব কিছুর মধ্যে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং খাল থেকে উদ্ধার করা সিরামিকের তৈরি একটি ‘ডানা ভাঙ্গা পরী’ সবার দৃষ্টিআকর্ষণ করেছে। এটিকে নিয়েই আগত দর্শনার্থীরা আলোচনা করছিলেন। কেউ কেউ এটাকে ময়লার খাল থেকে উঠে আসা ‘ডানাকাটা পরী’ বলেও সম্বোধন করছেন।

বর্জ্য প্রদর্শনী

মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা অসচেতনভাবে গৃহস্থালির বর্জ্য খাল, ডোবা, নালা ও ড্রেনে ফেলে দেই। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দূষণ হয় নগরের পরিবেশ।

তিনি বলেন, আজকে এই বর্জ্য-প্রদর্শনের আয়োজন করা হয়েছে, যাতে নাগরিকদের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা