কামরাঙ্গীরচরে নকল নারকেল তেল তৈরি চক্রের এক সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ১৮:০৪আপডেট : ১৩ মে ২০২৪, ২০:০৪

রাজধানীর কামরাঙ্গীরচরে নকল নারকেল তেল তৈরি করে বাজারজাত করে আসছিল একটি চক্র। রবিবার দিবাগত রাতে প্যারাসুট নারকেল তেলের লোগোযুক্ত ২ হাজার ৫০০ খালি বোতলসহ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা-পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. সাকিল মিয়া।

সোমবার (১৩ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রবিবার রাতে কামরাঙ্গীরচরের আলীনগর ১ নম্বর গলির একটি বাসার নিচতলায় অভিযান চালিয়ে সাকিল মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে নকল লোগোযুক্ত নারকেল তেলের ২ হাজার ৫০০টি খালি বোতল জব্দ করা হয়েছে।’

সহকারী পুলিশ কমিশনার বলেন, ‘প্যারাসুট নারকেল তেলের নকল লোগো তৈরি করে খালি বোতলে লাগানোর মূল হোতা মো. ফজল। গ্রেফতার সাকিল তার কর্মচারী। তারা নকল লোগো তৈরি করে খালি বোতলে লাগিয়ে অন্য গ্রুপের কাছে পাঠাতো। প্যারাসুট কোম্পানির নামে তৈরি লোগোযুক্ত খালি বোতলে নকল তেল ভরে বাজারজাত করতো ওই গ্রুপ।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার সাকিলের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি প্রতারণা মামলা করা হয়েছে। পলাতক অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

/এবি/আরআইজে/আরকে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম