সিভিল এভিয়েশনের শূন্য পদ পূরণে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ১৯:২৯আপডেট : ১৩ মে ২০২৪, ১৯:২৯

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) শূন্য পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সংস্থাটির নিজস্ব জনবলের বাইরে যেসব জনবল রয়েছে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে বলেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার (১৩ মে) জাতীয় সংসদে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম, অর্গানোগ্রাম অনুযায়ী জনবল কাঠামো, অনুমোদিত জনবল, শূন্য পদের বিবরণ ও নিয়োগ কার্যক্রম, প্রেষণে নিয়োজিত জনবল ও আউটসোর্সিং জনবল নিয়োগের বিধি-বিধান নিয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে কমিটির সদস্য মাহমুদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিণত করার প্রকল্পের বিষয়ে আলোচনা করা হয়। সেখানে আমরা বলেছি, শুধু বিমানবন্দর আন্তর্জাতিক করলেই হবে না, কক্সবাজারকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছি।’

বৈঠকে সিদ্ধান্ত হয় সংসদীয় কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করবে।

কমিটির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, আনোয়ার হোসেন খান, মহিউদ্দিন বাচ্চু, আশেক উল্লাহ রফিক, মাহমুদ হাসান, খসরু চৌধুরী ও শামীমা হারুন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম