প্রাণিসম্পদ অধিদফতরের দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৪, ২০:৫৪আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২০:৫৪

প্রাণিসম্পদ অধিদফতরের টিকা কেনার একটি দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তদন্ত করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করেছে সংসদীয় কমিটি।

রবিবার (১৪ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই উপকমিটি গঠন করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা কেনা সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ পাওয়ায় এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন বি এম কবীরুল হক, নুরউদ্দিন চৌধুরী এবং মশিউর রহমান মোল্লা। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া কোটাপদ্ধতি সংক্রান্ত সিদ্ধান্তটি আদালতের বিবেচনাধীন থাকায় প্রাণিসম্পদ অধিদফতরের চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সুপারিশ করে সংসদীয় কমিটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি প্রাণিসম্পদ অধিদফতরের টিকা কেনা জন্য একটি দরপত্র আহ্বান করা হয়। সেখানে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি।

সংসদীয় কমিটির সভাপতি শ ম রেজাউল করিমের সভাপতিত্বে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান, বি এম কবিরুল হক, ছোট মনির, নুর উদ্দিন চৌধুরী, মো. রশীদুজ্জামান, মোশতাক আহমেদ রুহী, মশিউর রহমান মোল্লা ও আশিকা সুলতানা বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সরকারি এই কর্মকর্তা যেখানে যান সেখানেই লাগে ঝামেলা
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মন্ত্রী মুজিবুলের সম্পত্তি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ