অননুমোদিত ফ্রিকোয়েন্সি যন্ত্রসামগ্রীসহ তিনজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৪, ১৭:২৯আপডেট : ১৫ মে ২০২৪, ১৭:৩৭

রাজধানীতে সরকারি অনুমোদন ছাড়াই জিপিএস ট্র্যাকার, ট্রেসলক জিপিএস ট্র্যাকার, মোটোলক রিমোর্ট ও ফ্রিকোয়েন্সি যন্ত্রসামগ্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মিরপুর মডেল ও শেরেবাংলা নগর এলাকায় দুইটি পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৫ মে) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম জে সোহেল এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. মাকসুদুল (৩৭), মো. রহিম উদ্দিন (২৩) ও মো. রহিম উদ্দিন (২৭)। এসময় তাদের কাছ থেকে ৬৫টি জিপিএস ট্র্যাকার, ১৪০টি ট্রেসলক ট্র্যাকার, ১৯টি রিলে, ৫টি মোটোলক রিমোর্ট ও ১৪টি সিম জব্দ করা হয়।

অননুমোদিত ফ্রিকোয়েন্সি যন্ত্রসামগ্রীসহ তিনজন গ্রেফতার এম জে সোহেল জানান, বিআরটিসি লাইসেন্স ও সরকারি অনুমোদন ছাড়াই জিপিএস ট্র্যাকার, ট্রেসলক জিপিএস ট্র্যাকার, মোটোলক রিমোর্ট ও ফ্রিকোয়েন্সি যন্ত্রসামগ্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কোনও প্রকার সরকারি অনুমোদন বা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লাইসেন্স ও প্রয়োজনীয় কারিগরি গ্রহণযোগ্যতা সনদ/অনাপত্তি সনদ ছাড়া টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অবৈধভাবে ভেহিকল ট্র্যাকিং সার্ভিস (ভিটিএস) দিয়ে আসছিলেন।

তারা এ পর্যন্ত সরকারের প্রায় ১১ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান