অটোরিকশা চালকদের বিক্ষোভ-ভাঙচুরের মামলায় গ্রেফতার ৪২ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ১৭:১২আপডেট : ২০ মে ২০২৪, ১৭:১৯

রাজধানীর মিরপুর এলাকায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাসে ভাঙচুর ও পুলিশকে আহত করার অভিযোগে পৃথক তিন থানার মামলায় গ্রেফতার ৪২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ মে) বিকালে শুনানি শেষে ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন— অনিক, আবু বক্কর, আলী হোসেন, সাগর মৃধা, সাগর শেখ, বকুল হোসেন, নুরুল ইসলাম, মাজেদ আলী, মোতাহার হোসেন, দুলু মিয়া ওরফে বুলু, নবী হোসেন, শাহাবুদ্দিন, নুরুল আমন, জুনায়েদ, জাকির হোসেন, ফকরুল ইসলাম, কামাল মিয়া, আল আমিন মিয়া, সুপ্ত রায়, ওসমান গণি, শাকিল হোসেন, আব্দুল হামিদ, আজিজুল হক, আমির, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, রাসেল, রানা চৌধুরী, রাসেল, জাকির হোসেন, মেহেদী হাসান, আব্দুল মোতালেব, মোরসালিন মিয়া, শাহজাহান মিয়া, রাসেল, ওয়াজিব, আনোয়ার হোসেন, আতাউর রহমান, সুমন, নুর মোহাম্মদ ও শরীফ।

এদের মধ্যে প্রথম ১৫ জন মিরপুর মডেল থানার মামলার আসামি। এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর সজিবুর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরের ১২ জন কাফরুল থানার মামলার আসামি। তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাফরুল থানার সাব-ইন্নপেক্টর রিয়াজুল ইসলাম রানা শেখ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বাকি ১৫ জন পল্লবী থানার মামলার আসামি। তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্লবী থানার সাব-ইন্সপেক্টর পার্থ মল্লিক। তাদের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ তাদের কারাগারে পাঠিয়ে ২৩ মে জামিন শুনানির তারিখ ধার্য করেছেন।

জানা যায়, অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রবিবার (১৯ মে) আগারগাঁও, মিরপুর-১, ১০ ও আশপাশের এলাকায় অটোরিকশাচালকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ রিকশাচালকরা সড়কে বসে বিক্ষোভ ও পরে বিভিন্ন যানবাহনে ভাঙচুর করেন।

ওই সময়ে মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন অটোরিকশার চালকরা। সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশকে আহত করার অভিযোগে পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি, পল্লবী থানায় দুটি ও কাফরুল থানায় একটি মামলা করেছে। চার মামলায় আসামি করা হয়েছে প্রায় ২৫০০ জনকে।

আরও পড়ুন:

মিরপুরে আজও নামেনি অটোরিকশা

অটোরিকশাচালকদের তাণ্ডব, ৪ মামলায় আসামি ২৫০০

২৭ মে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি অটোরিকশাচালকদের

অটোরিকশাচালকদের ‘বিক্ষোভ থেকে’ ট্রাফিক বক্সে আগুন, পথচারী গুলিবিদ্ধ

লাঠিসোঁটা নিয়ে মিরপুরে রিকশাচালকদের সড়ক অবরোধ

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম