ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ১৯:৪৫আপডেট : ২০ মে ২০২৪, ১৯:৪৫

আদালতের স্থিতাবস্থা থাকার পরও রাজধানীর মুগদা সড়কের দুইপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২০ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী মো. মশিহুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে গত ২৩ এপ্রিল রাজধানীর মুগদা সড়কের দুইপাশে উচ্ছেদ অভিযান স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে কেন উচ্ছেদের আগে জমির মূল্য পরিশোধ এবং ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাডভোকেট মো. মশিহুর রহমান জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে মুগদা সড়কের দুই পাশে ব্যক্তিগত বাড়ি ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। হাইকোর্টে রিট আবেদন করলে মুগদা সড়কের দুইপাশে উচ্ছেদ অভিযান স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে কেন উচ্ছেদের আগে জমির মূল্য পরিশোধ এবং ক্ষতিপূরণ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। এছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর যে আবেদন দেওয়া হয়েছে তা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিলেন আদালত।

আদালতের এই নির্দেশনা থাকার পরও রাজধানীর মুগদা সড়কের দুইপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ফলে ওই ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানানো হয়।

 

/বিআই/এমএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী