রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ০১:৪৯আপডেট : ২১ মে ২০২৪, ০১:৪৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ মঙ্গলবার (২১ মে)। তিনি ১৯৮০ সালের এই দিনে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন।

ববির বাবা শফিক আহমেদ সিদ্দিক। তিনি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় রাদওয়ান। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে গভর্ন্যান্স অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক এবং একই প্রতিষ্ঠান থেকে কমপেরেটিভ পলিটিকস বিষয়ে স্নাতকোত্তর করেন।

রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠানটি দেখভাল করেন। সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ‘ইয়ং বাংলা’র মাধ্যমে তিনি তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণের কাজ করছেন।

জাতির পিতার জীবনী গ্রাফিক্যাল উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘গ্রাফিক নভেল মুজিব’ প্রকাশের প্রধান কারিগর ও প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর শিশু-কিশোর ও তরুণদের কাছে তার ঘটনাবহুল জীবন নতুন রূপে তুলে ধরার জন্য বইটিকে তিনি গ্রাফিক নভেলে রূপ দেওয়ার উদ্যোগ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার অন্য সন্তানদের মতো রাদওয়ান মুজিব সিদ্দিক বাংলাদেশের রাজনীতিতে সরাসরি জড়িত নন। তবে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণায় নেপথ্যে থেকে ভূমিকা পালন করেছেন ববি।

রাদওয়ান মুজিব সিদ্দিক ববি

সিআরআইয়ের মাধ্যমে তিনি অনলাইন-ভিত্তিক প্রচারণায় ব্যাপক ভূমিকা রাখেন। সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপপ্রচার হয়, তার তথ্যভিত্তিক জবাব দিয়ে আসছেন ববি।

২০২৩ সালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি৷ ওই সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে কাতারে থাকায় তার পক্ষে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। বিষয়টির সূত্র ধরে তখন ববির সরাসরি রাজনীতি আসার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

এ নিয়ে সরকার প্রধান শেখ হাসিনার কাছে গণমাধ্যম প্রশ্নও করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘৭ মার্চ ববির ফুল দিতে যাওয়ার পেছনে রাজনৈতিক কোনও উদ্দেশ্য নেই। পরিবারের সদস্য হিসেবে সে ফুল দিয়েছে।’

শেখ হাসিনা আরও বলেছিলেন, ‘আমাদের দুই বোনের পাঁচ সন্তান। তারা সব সময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। সিআরআইসহ যত গবেষণামূলক কাজ বলেন, তারা করে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আজ যে দক্ষ জনশক্তি, এটার পেছনেও তাদের কিছু অবদান আছে। অটিজম নিয়ে কাজ করছে। তারা কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু সে রকম কোনও উদ্দেশ্য ছিল না। তারা রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না। দেশের জন্য, মানুষের জন্য তারা সব সময়ই কাজ করে।’

অবশ্য শেখ হাসিনা ও শেখ রেহানার সন্তানদের কেউ বাংলাদেশে সরাসরি রাজনীতি না করলেও শেখ রেহানার মেয়ে ও ববির বোন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যে রাজনীতির সঙ্গে জড়িত।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী