প্রকল্পের কাজ শেষ না করেই বিল তুলে আত্মসাৎ, দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ২১:৪৪আপডেট : ২১ মে ২০২৪, ২১:৪৪

প্রকল্পের কাজ শেষ না করেই বিল তুলে আত্মসাতের অভিযোগে ঢাকা গণপূর্ত অধিদফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি এ অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে এ ধরণের অভিযোগ পেয়ে মঙ্গলবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়। একইদিন ঘুষ নেওয়ার অভিযোগে সুনামগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ঢাকার গণপূর্ত অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলীর বিরুদ্ধে প্রকল্পের কাজ শেষ না করে বিল তুলে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পায় দুদক। মঙ্গলবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্যাদেশ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়েছে। অভিযানে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে কমিশনের সিদ্ধান্ত চেয়ে এনফোর্সমেন্ট টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

প্রকল্পের কাজ শেষ না করেই বিল তুলে আত্মসাৎ, দুদকের অভিযান অপরদিকে, সুনামগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট ও বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিতে আসা প্রত্যেকের কাছে ঘুষ দাবির অভিযোগ পায় দুদক। মঙ্গলবার (২১ মে) দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ছদ্মবেশে ওই অফিসের সার্বিক সেবাদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দুদক সদস্যরা। পরবর্তীতে পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সেবাপ্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। অভিযানে অফিসে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যদেরকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেবাপ্রার্থীরা যেন কোনরূপ হয়রানির শিকার না হন, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করা হয়। অভিযানে পাওয়া তথ্যের বিষয়ে এনফোর্সমেন্ট টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী