রাজধানীতে ৬৫ বোমাসহ গ্রেফতার তিন আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৪, ১৮:০৭আপডেট : ২৪ মে ২০২৪, ১৮:০৮

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ গ্রেফতার তিন আসামির তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৪ মে) মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর সাহাবুদ্দিন মুন্সী বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— ফাহিম রহমান আব্দুল্লাহ, মিলন ও আকুল মিয়া।

এদিন আসামিদের পক্ষে জামাল উদ্দিন মার্জিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

জানা যায়, গত ২২ মে রাতে রাজধানী ঢাকার পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করে র‍্যাব। ওই সময়ে এই তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় র‍্যাব-৩ এর পুলিশ ইন্সপেক্টর (শহর ও যানবাহ) রফিকুল ইসলাম বাড্ডা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

বাড্ডায় ‘বোমা তৈরির কারখানা’ থেকে ৬৫ বোমাসহ আটক ৩

বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব

/এআই/এমএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি