সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদকসহ ২ জনের অর্থদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ১৬:৫৯আপডেট : ২৬ মে ২০২৪, ১৬:৫৯

ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক এস. এম. মোরশেদ ও পত্রিকার সিনিয়র রিপোর্টার এজাজ রহমানকে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৬ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ রায় দেন।

এস.এম মোরশেদকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং এজাজ রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার আগে তারা আদালতে হাজির হন। অর্থদণ্ড পরিশোধ করবেন জানিয়ে তারা এক মাস সময় আবেদন করেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এতথ্য জানান।

অভিযোগ থেকে জানা যায়,  ইসলামি ব্যাংকের কর্মকর্তা মনিরুজ্জামানকে নিয়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রায় অর্থ আত্মসাতকারী, নারী ও মাদকাসক্ত, নারী পাচারকারী, দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারী’ অভিযোগ তুলে ২০২০ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে। এস এম মোরশেদ ২০২০ সালের ১২ ডিসেম্বর তার ফেসবুক আইডি থেকে সংবাদের স্ক্রিনশট আকারে বিভিন্ন মানুষের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন। এ অভিযোগে ২০২১ সালের ১৮ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন মনিরুজ্জামান। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

২০২২ সালের ৩০ মার্চ মামলার অভিযোগের বিষয়ে তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্সের উপ-পরিদর্শক মো. শাহজালাল আদালতে দুই জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। ওই বছরের ১৩ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

মামলাটির বিচার চলাকালীন সময়ে আদালত ৫ জন সাক্ষীর মধ্যে ৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

/এআই/এফএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ