পুলিশের সার্জেন্ট দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ১৫:২৬আপডেট : ২৮ মে ২০২৪, ১৫:২৬

হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিয়াউল চৌধুরী ও তার স্ত্রী ফারজানা হোসেন রিমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান খান বাদী হয়ে মঙ্গলবার (২৮ মে) মামলাটি দায়ের করেন। মামলায় এই সার্জেন্ট দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, কুমিল্লায় কর্মরত পুলিশের সার্জেন্ট জিয়াউল চৌধুরী ও তার স্ত্রী ফারজানা হোসেন রিমা দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ভুয়া ও জাল হলফনামা তৈরি করে মিথ্যা তথ্য দিয়েছেন। তারা পরস্পর যোগসাজশে ২৩ লাখ ৯২ হাজার ৮৬৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সার্জেন্ট জিয়াউল চৌধুরী বর্তমানে কুমিল্লা জেলা পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনের পর মঙ্গলবার (২৮ মে) কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদক কর্মকর্তা মো. ইমরান খান।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে