বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ১৫:৪৩আপডেট : ২৮ মে ২০২৪, ১৫:৪৩

রাজধানীর বাড্ডার জি এম বাড়ি এলাকায় বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আল আমিন (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ফার্নিচার কারখানার শ্রমিক ছিলেন। সোমবার (২৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে।

অচেতন অবস্থায় আল আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং  বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আল আমিনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী জাহিদ হাসান। তিনি বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা থানার জি এম বাড়ি এলাকায় যশোর টেম্বার সমিলের সামনের গলিতে বৃষ্টির পানি জমে ছিল। পানিতে বৈদ্যুতের ছেড়া তার পড়ে ছিল। সেখান দিয়ে হেঁটে কারখানায় আসার সময় আল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল আমিন‌ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। ঢাকায় বাড্ডা থানার জি এম বাড়ি যশোর টিম্বার সমিলের পাশে  কারখানাতেই  থাকতেন তিনি।

 

/এআইবি/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী