ট্রেনের আগাম টিকিট: পূর্বাঞ্চলের অর্ধেক সিট বিক্রি বাকি  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৪, ২১:১৪আপডেট : ০৩ জুন ২০২৪, ০০:৪৭

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রির প্রথম দিন ছিল রবিবার (২ জুন)। আগামী ১২ জুনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় আজ। এদিন পশ্চিমাঞ্চল রেলের প্রায় সব টিকিট বিক্রি শেষ হয়েছে। তবে বিক্রি বাকি আছে পূর্বাঞ্চল রেলের প্রায় অর্ধেক টিকিট।  

অনলাইনে চাপ এড়াতে পশ্চিম ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রির সময় আলাদা করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে।

দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার পর এখনও টিকিট পাওয়া যাচ্ছে। পূর্বাঞ্চলের ১৫ হাজার ৮১১টি টিকিটের মধ্যে সাড়ে ৪ ঘণ্টায় ৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। প্রথম আধা ঘন্টায় পূর্বাঞ্চলের টিকিটের জন্য ওয়েবসাইটে হিট হয় ২৮ লাখ।

পূর্বাঞ্চলে বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম রুটের টিকিট অবিক্রীত রয়েছে। এ রুটে চলাচলকারী ননস্টপ সোনার বাংলা ও সূবর্ণ এক্সপ্রেসের অধিকাংশ টিকিট বিক্রি হয়েছে। তবে তূর্ণা, মহানগর এক্সপ্রেস, মহানগর প্রভাতী ও চট্টলা এক্সপ্রেসের তিন ভাগের একভাগ টিকিট অবিক্রীত রয়েছে।

অন্যদিকে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ায় পরে প্রথম ৪ ঘণ্টায়ই ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে প্রায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে যায়। প্রথম আধা ঘণ্টায় ৬০ লাখ হিট হয় ওয়েবসাইটে। পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনাতে অল্প পরিমাণ টিকিট অবিক্রীত রয়েছে।

ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুতেই প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। প্রথম ৩ ঘণ্টায় যাত্রীদের টিকিট কাটতে প্রায় ৭০ লাখ হিট পড়ে। এ সময় উত্তরবঙ্গের টিকিটের অনেক চাহিদা ছিল।

রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি ৬ জুন।

এর আগে আন্তমন্ত্রণালয় সভায় ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে ৫ দিন ট্রেনযাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় ৭ দিন ধরা হয়েছিল। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

/এএজে/এফএস/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম