গুলশানে পুলিশের গুলিতে পুলিশ নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৪, ০১:০৪আপডেট : ০৯ জুন ২০২৪, ১৫:২৬

রাজধানীর বারিধারায় ফিলিস্তিনের দূতাবাসের সামনে পুলিশের এক সদস্য আরেক সদস্যকে গুলি করেছেন। নিহত পুলিশ সদস্যের নাম মো. মুনিরুল। তিনি কনস্টেবল পদে নিয়োজিত। ঘটনাস্থলে তার লাশ পড়ে রয়েছে। এ সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার দিনগত রাত (৯ জুন) সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ সূত্র থেকে জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্য হলেন কনস্টেবল কাওসার আলী। তিনি এখনও বন্দুক তাক করে রেখেছেন বলে জানা গেছে। তারা দুজন ফিলিস্তিনি দূতাবাসের সামনে দায়িত্বরত ছিলেন। তবে কেন বা কী কারণে এমন ঘটনার সৃষ্টি, এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না।

ফিলিস্তিনি দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ড রুমে কনস্টেবল মনিরুল ও কাউসার কর্মরত ছিলেন। কাউসারের ছোড়া গুলিতে সড়কে সাইকেল চালিয়ে যাওয়ার সময় জাপানি দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেনের শরীরে তিনটি গুলি লাগে। আহত সাজ্জাদকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

গুলশানে পুলিশের গুলিতে পুলিশ নিহত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে এক পুলিশের এলোপাথাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। ওই ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, 'সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। কিন্তু ওই পুলিশের হাতে অস্ত্র থাকায় তার সামনে যেতে পারছেন না অন্য পুলিশ সদস্যরা।'

এ ঘটনার পর পর পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। হ্যান্ডমাইকের মাধ্যমে অভিযুক্ত পুলিশ সদস্যকে আত্মসমর্পণ করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট যাচ্ছে বলে জানা গেছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের