৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নাজনীন মুন্নীসহ ৬ জনকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৪, ১৫:২১আপডেট : ১০ জুন ২০২৪, ১৬:৫৯

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে মানহানিকর বক্তব্য প্রচারের ঘটনায় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নাজনীন মুন্নীসহ ৬ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মো. শাহজাহান, ডিবিসি নিউজের সঞ্চালিকা নাজনীন মুন্নী, প্রধান সম্পাদক এম. মঞ্জুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান এবং চেয়ারম্যান ইকবাল সোবহানকেও এই নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (৯ জুন) ব্যারিস্টার এম. সরোয়ার হোসেনের পক্ষে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, গত ১৯ মে ডিবিসি নিউজ চ্যানেলে প্রচারিত নাজনীন মুন্নীর উপস্থাপনায় টকশো ‘রাজকাহন’-এ উপস্থিত ছিলেন ইসহাক আলী খান পান্না, শেখ রবিউল আলম এবং বিএনএম-এর তথাকথিত মহাসচিব মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে মো. শাহজাহান অপ্রাসঙ্গিকভাবে ব্যারিস্টার এম. সরোয়ার হোসেনের নাম উল্লেখ করে তার সম্পর্কে বাধাহীনভাবে মিথ্যা, মানহানিকর, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেন। যা পরের দিন (২০ মে) ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলেও প্রচারিত হয়।

নোটিশে আরও বলা হয়, সঞ্চালিকা নাজনীন মুন্নীর প্রশ্নের পরিপ্রেক্ষিতে মো. শাহজাহান তার বক্তব্যে অপ্রাসঙ্গিকভাবে ব্যারিস্টার এম. সরোয়ার হোসেনকে উদ্দেশ করে তার পারিবারিক, ব্যক্তি এবং কর্মজীবন নিয়ে নানা কুরুচিপূর্ণ মিথ্যা-বানোয়াট, মানহানিকর কথাবার্তা বলেন। দুঃখজনকভাবে প্রশ্নের সঙ্গে অপ্রাসঙ্গিক হলেও সঞ্চালিকা মো. শাহজাহানকে কোনও বাধা দেননি।

পরে এ বিষয়ে মো. শাহজাহান, সঞ্চালিকা নাজনীন মুন্নী, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক এম. মঞ্জুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান এবং চেয়ারম্যান ইকবাল সোবহান বরাবর একটি প্রতিবাদপত্র পাঠানো হয়। প্রতিবাদপত্রে সঞ্চালিকা নাজনীন মুন্নীর উপস্থিতিতে রাজকাহন অনুষ্ঠানে মো. শাহজাহানকে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে অনুরোধ করা হয়।

কিন্তু এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় ব্যারিস্টার এম. সরোয়ার হোসেনের পক্ষে ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক মানহানিকর বক্তব্য প্রদান, প্রচার এবং প্রচারের সহযোগিতা করার জন্য ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পৃথক আইনি নোটিশ পাঠান।

/বিআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী