৯৬ হাজার অবৈধ বাংলাদেশি কর্মী‌কে বৈধতা দে‌বে ওমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১৫:০২আপডেট : ১১ জুন ২০২৪, ১৬:০২

৯৬ হাজার অবৈধ বাংলা‌দে‌শি কর্মী‌কে বৈধতা দেওয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ওম‌ান সরকার। একইস‌ঙ্গে দেশ‌টি বাংলা‌দেশ থে‌কে ১২টি ক‌্যাটাগ‌রি‌তে লোক নেওয়ারও আশ্বাস দি‌য়ে‌ছে।

মঙ্গলবার (১১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তার দফতরে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

সম্প্রতি শ্রমবাজার ইস‌্যু‌তে দুবাই, ওমান ও কাতার সফর ক‌রেন প্রতিমন্ত্রী। ওমান সফ‌র প্রসঙ্গে তি‌নি ব‌লেন, ‘ওমানে ৯৬ হাজার বাংলাদেশি কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। এই বৈধকরণের জন্য একটি জরিমানা নেওয়া হয়। তবে সেই জরিমানাটাও মওকুফ করার জন্য আমরা ওমান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি।’

এদিকে নতুন করে বাংলা‌দেশ থে‌কে ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে লোক নেওয়ার আশ্বাস দিয়েছে জা‌নি‌য়ে শ‌ফিকুর রহমান ব‌লেন, ‘ওমান দক্ষ কর্মী নি‌তে চায়। আমরা এ বিষয়ে আলোচনা করেছি। দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষ কর্মীও যাওয়া শুরু করবে। পর্যায়ক্রমে সে ব্যবস্থা হবে।’

সংযুক্ত আরব আমিরা‌তের শ্রমবাজার নি‌য়ে প্রতিমন্ত্রী জানান, দুবাই শ্রমবাজার আরও গতিশীল ও বৃদ্ধি করার লক্ষ্যে দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। দুবাই থেকে ইতোমধ্যে ৩ হাজার কর্মীর চাহিদা এসেছে। এর মধ্যে ৪০০ কর্মী দেশটিতে চলেও গেছেন। আরও ৫০০ কর্মীর যাওয়ার অপেক্ষায় রয়েছে।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম