এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ১৭:০০আপডেট : ১৩ জুন ২০২৪, ১৭:২১

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের (ভ্যাট) সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ নিষেধাজ্ঞা দেন। দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের পর আদালত এ আদেশ জারি করেন। এর আগে গত ১১ জুন এনবিআরের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

বৃহস্পতিবার  দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এনবিআরের সাবেক এই কর্মকর্তা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শাহ আলম শেখ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করেন।

শুনানি শেষে আদালত আদেশ দেন যে, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, আদেশ প্রদানের তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য ওয়াহিদা রহমান চৌধুরীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রদান করা হলো।

আদালতের আদেশ পাওয়ার পর ওয়াহিদা রহমান চৌধুরী যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

চারটি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানকে ১৫২ কোটি টাকা সুদ মওকুফ করে দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করায় বৃহৎ করদাতা ইউনিটের (ভ্যাট) সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। গত মঙ্গলবার (১১ জুন) দুদকের ঢাকা সমন্বিত কার্যালয় ১-এ মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক মো. শাহ আলম শেখ।

আরও পড়ুন:

১৫২ কোটি টাকা সুদ মওকুফ: সাবেক ভ্যাট কমিশনারের বিরুদ্ধে মামলা

‘কমিশনার ১৭০ কোটি টাকা মাফ করে দেন, এনবিআরের চেয়ারম্যান কোথায়?’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম