মালিবাগে ট্রেনের ধাক্কায় পান ব্যবসায়ীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৪, ১৭:৩৩আপডেট : ১৬ জুন ২০২৪, ১৭:৩৩

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আলম হোসেন (৫০) নামের এক পান-সুপারি ব্যবসায়ী মারা গেছেন। 
রবিবার (১৬ জুন) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মো. কামরুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুপুর পৌনে ১টার দিকে মালিবাগ কাঁচা বাজার সংলগ্ন রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সেখানে পড়ে ছিলেন আলম হোসেন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, তার বাবা পেশায় পান-সুপারি ব্যবসায়ী। খিলগাঁওয়ের নন্দীপাড়ায় থাকেন। ১৫ হাজার টাকা নিয়ে সকালে কিছু মালামাল কিনতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে তিনি তার বাবাকে মৃত অবস্থায় দেখতে পান। সঙ্গে থাকা ১৫ হাজার টাকা দুর্ঘটনার পর কেউ নিয়ে গেছে বলে তার ধারণা।

ঢাকা রেলওয়ের কমলাপুর থানার এসআই এস এম রাকিবুল হক জানান, ট্রেনের ধাক্কায় মারা যাওয়া আলম হোসেনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মৃত আলম হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালী উপজেলার বটগ্রামে। রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম