ভারত হয়ে পায়ে হেঁটে হজে যাচ্ছেন বাংলাদেশের আলম আলী

রক্তিম দাশ, কলকাতা
১৯ জুন ২০২৪, ১৯:৫৬আপডেট : ১৯ জুন ২০২৪, ১৯:৫৬

পায়ে হেঁটে বাংলাদেশ থেকে হজযাত্রা এক প্রবীণের। বুধবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের হিলি স্থলবন্দর দিয়ে তিনি ভারতে প্রবেশ করতেই তাকে অভ্যর্থনায় ভরিয়ে দেন মানুষজন। তারপর পঞ্জাবের উদ্দেশে ফের পদযাত্রা শুরু করেন ওই হজযাত্রী।

আট মাসের এই পদযাত্রায় সাতটি দেশ অতিক্রম করে তিনি পৌঁছাবেন সৌদি আরবের মক্কায়।

বাংলাদেশের গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার ১১ নম্বর গ্রামের আলম আলী। পাঁচ ছেলে মেয়ে নিয়ে ভরপুর সংসারজীবন। পূর্ব পরিকল্পনা মতো বুধবার সকালে বাড়ি থেকে পদযাত্রার মাধ্যমে হজযাত্রা শুরু করেন। এদিন দুপুরে হিলি স্থলবন্দরে পৌঁছান ওই প্রৌঢ়। তারপরেই অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে প্রবেশ করে পদযাত্রা শুরু করেন।

যাত্রাপথে কৌতুহলী মানুষেরা প্রৌঢ়কে অভ্যর্থনা জানিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তারপরে ভারতের পঞ্জাব সীমান্তের দিকে পা বাড়ান তিনি।

হজযাত্রী আলম আলী বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল পায়ে হেঁটে হজে যাব। আট মাস ধরে পায়ে হেঁটে ভারত হয়ে পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত হয়ে পৌঁছাব সৌদি আরবে। যাত্রার শুরুতেই মানুষ আমাকে যেভাবে সম্মান জানাচ্ছেন তাতে আমার ভালো লাগছে।’

/এফএস/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী