রাসেলস ভাইপার সাপ দেখলে স্নেক রেসকিউ টিমকে জানান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৪, ১৬:৪৫আপডেট : ২১ জুন ২০২৪, ১৭:০০

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের কাছে এখন আতঙ্কে নাম রাসেলস ভাইপার সাপ। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া একটি মারাত্মক বিষধর সাপ। মূলত মরুভূমি অঞ্চলের সাপটি এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে। রাসেলস ভাইপার সাপকে আতঙ্ক হিসাবে না দেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বন্যপ্রাণী অধিদফতর।

অন্যদিকে রাসেলস ভাইপার সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’কে জানানোর আহ্বান জানিয়েছেন টিমের রেসকিউয়ার এবং সভাপতি মো. রাজু আহমেদ। শুক্রবার (২১ জুন) সকাল থেকে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় এমন একটি বার্তা সবাই শেয়ার করছেন।

যোগাযোগের ফোন নম্বর ০১৭৮০৯৩২৭১৭ উল্লেখ করে সেখানে বলা হয়েছে, রাসেলস ভাইপার সাপ দেখা গেলে স্নেক রেসকিউ টিমকে জানালে বিনামূল্যে সাপ উদ্ধার করে আপনাকে বিপদ মুক্ত করবে।

স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সভাপতি মো. রাজু আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, এ সাপ বাংলাদেশে অনেক আগে থেকেই ছিল। তবে রাজশাহীর বরেন্দ্রভূমি দিকে তারা বাস করতো। গত দুই-এক বছরের বন্যায় এটি নদীর পানিতে ভেসে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। তবে মূলত পদ্মা নদীকেন্দ্রিক এ সাপ দেখা যাচ্ছে। এরা মূলত নদী দিয়ে চলাচল করে। নদী এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই থাকে। এর বাইরে তারা যায় না।

রাজু আহমেদ বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেকে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য শেয়ার করছে। আসলে পদ্মা নদীর নিকটবর্তী ছাড়া রাসেলস ভাইপার সাপ অন্য কোথাও দেখা যায়নি বা দেখা যাবেও না। আমাদের সংগঠনে প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ রেসকিউয়ার সেচ্ছাসেবী সদস্য রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাপ সংরক্ষণ ও মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া কাজ করছে।

ঢাকা আসার সম্ভাবনা নেই

মো. রাজু আহমেদ আরও বলেন, রাসেল’স ভাইপার বা চন্দ্রবোড়া সাপ রাজধানী ঢাকায় আসার সম্ভাবনা নেই। কেননা এই সাপ মূলত পদ্মা নদী কেন্দ্রিক থাকে। তারা পদ্মা নদীর এক-দুই কিলোমিটারের বেশি যায় না। এবং এই সাপ নদী দিয়ে চলাচল করে থাকে। অনেকে ফেসবুকে শেয়ার করছে। রাসেলস ভাইপার ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে। এটা ভুল তথ্য। পদ্মা নদীকেন্দ্রিক রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জসহ নদী ঘেঁষা এসব জেলায় এ সাপ দেখা গেলেও পুরো জেলা পাওয়া যাবে না। শুধু মাত্র পদ্মানদীর এক-দুই কিলোমিটারের মধ্যে রাসেলস ভাইপার সাপ থাকে।

/এবি/এমএস/
সম্পর্কিত
ওঝা হয়ে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি, লজ্জায় চলে গেলেন বাড়ি
রান্নাঘরের র‍্যাকে লুকিয়ে থাকা বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বন ছেড়ে লোকালয়ে চলে এলো বিশাল অজগর, জীবনের ঝুঁকি নিয়ে বাঁচালেন কবিরাজ
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু