পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৪, ১৩:০৬ আপডেট : ২৩ জুন ২০২৪, ১৩:০৬

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৩ জুন) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক কাদের বিন কাদেরের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু এদিন আসামি পক্ষের এক আইনজীবী অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ঠিক করেন। আরাভ খানের আইনজীবী রুহুল আমিন এ সব তথ্য জানান।

মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছে রবিউলের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া (২১), ইমরানের বন্ধু রহমত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১), সারোয়ার হোসেন (২৩) এবং দুই কিশোরী মেহেরুন নেছা স্বর্ণ ওরফে আফরিন ওরফে আন্নাফী (১৬) ও ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা (১৬)। আসামিদের মধ্যে রবিউল ও সুরাইয়া পলাতক, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আন্নাফী ও মাইশা জামিনে আছেন এবং অপর আসামিরা কারাগারে রয়েছেন। আন্নাফী ও মাইশার বিচার শিশু আদালতে হচ্ছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা করেন।

/এআই/আরকে/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহের মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে
তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার তরুণী ৪ দিনের রিমান্ডে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ পরিবারের চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ নভেম্বর
সর্বশেষ খবর
চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’
চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব বসিয়েছিলেন তৌসিফ, সাহায্য করতেন বান্ধবী
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব বসিয়েছিলেন তৌসিফ, সাহায্য করতেন বান্ধবী
শ্রমিকদের সঙ্গে মিশে নাশকতার চেষ্টার অভিযোগে আ.লীগের ১১ নেতাকর্মী আটক
শ্রমিকদের সঙ্গে মিশে নাশকতার চেষ্টার অভিযোগে আ.লীগের ১১ নেতাকর্মী আটক
রাষ্ট্রদ্রোহের মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত