প্রবীণ হিতৈষী সংঘ ও বীর নিবাস নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৪, ২৩:২৭আপডেট : ২৪ জুন ২০২৪, ২৩:২৭

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থান ‘বীর নিবাস’ নির্মাণে অনিয়মের অভিযোগে ঢাকা ও গোপালগঞ্জে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৪ জুন) দুদকের প্রধান কার্যালয় এবং গোপালগঞ্জ কার্যালয় থেকে এসব অভিযান চালানো হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার এবং কর্মকর্তা-কর্মচারীদের বিধিবহির্ভূত পদোন্নতি প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পায় দুদক। অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে সোমবার (২৪ জুন) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে দুদক টিমের সদস্যরা প্রতিষ্ঠানটির তিনটি গাড়ির (অ্যাম্বুলেন্সসহ) লগবই যাচাই এবং সংশ্লিষ্ট গাড়িচালকদের জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগে পদোন্নতি সংক্রান্ত অপর অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্রসহ অন্যান্য নথিপত্র সংগ্রহ করেন তারা। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

আকতারুল ইসলাম আরও জানান, কতিপয় অসাধু ঠিকাদারি প্রতিষ্ঠান গোপালগঞ্জ সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থান (বীর নিবাস) নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ পায় দুদক। অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নে চলমান ৪টি বীর নিবাসের কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে বিল্ডিংয়ে ব্যবহৃত মালামাল ও নিম্নমানের অন্যান্য সামগ্রী ব্যবহার করার সত্যতা পাওয়া যায়।

বিস্তারিত যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রকল্পের ব্যয়, পরিপত্রসহ অন্যান্য রেকর্ডপত্রের কপি এবং তথ্যাদি সংগ্রহ করা হয়েছে।

 

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম