বিএনপি নেতা ইশরাকের রিমান্ড বিষয়ে শুনানি ২৩ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৪, ১৭:০১আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৭:০১

রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা এক মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ জুলাই ধার্য করেছেন আদালত।

সোমবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ইশরাকের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল।

শুনানিতে ইশরাকের ১০ দিনের রিমান্ড আবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া। আদালত সময় আবেদন মঞ্জুর করে রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ২৩ জুলাই ধার্য করেন।

এর আগে গত ২৫ মে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. কবির হোসেন হাওলাদার ইশরাক হোসেনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আগেও কয়েক দফা শুনানি পেছানো হয়। পরে আদালত শুনানির জন্য ৮ জুলাই তারিখ ধার্য করেন।

ইশরাকের পক্ষের আরেক আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৫ মে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. কবির হোসেন হাওলাদার ইশরাকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। গত ৩০ মে ইশরাকের উপস্থিতিতে রাষ্ট্রদ্রোহের এই মামলায় রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে ওই দিন ইশরাক কারাগারে অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। পরবর্তী রিমান্ড শুনানির জন্য সোমবার ৮ জুলাই তারিখ ধার্য করেন আদালত।

জানা যায়, গত ১৯ মে ইশরাক ১২ মামলায় জামিন চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ১১টি মামলায় জামিন দিলেও পল্টন থানার রাষ্ট্রদ্রোহের মামলায় নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়া আরেফীসহ লে. জেনারেল (অব.) হাসান সারওয়ার্দী, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে।

/এআই/এনএআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের