বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৪, ২০:০৭আপডেট : ১০ জুলাই ২০২৪, ২০:১১

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়কে দালালমুক্ত করতে এবং গ্রাহক হয়রানির বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। এ সময় চার দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান এ অভিযান চালান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– জনি চৌধুরী (৩০), মো. সালেহ আকরাম (৪২), আবু বক্কর (১৯) ও রিয়াজ হোসেন (২৪)। এর মধ্যে রিয়াজকে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং তিন জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, ‘বিআরটিএ’র ওই কার্যালয়ে দালালদের উৎপাতে গ্রাহকরা নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। দালালদের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান চলমান। তবে দালালচক্র থেকে সাবধান থাকতে হবে গ্রাহকদের। তাদের সরাসরি বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীরদের সঙ্গে যোগাযোগ করতে হবে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে সতর্কতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম