হরিজন কলোনিতে কাউন্সিলর সমর্থকদের হামলা, আহত ১৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ জুলাই ২০২৪, ২০:০৮আপডেট : ১০ জুলাই ২০২৪, ২০:০৮

রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনির বাসিন্দাদের ওপর হামলার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আউয়াল হোসেনের কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে পুরান ঢাকার আগা সাদেক রোডের পাশে মিরনজিল্লা সুইপার কলোনিতে এ হামলার ঘটনা ঘটে। এতে হরিজন সম্প্রদায়ের শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে ভর্তি।

এই ঘটনার পর মিরনজিল্লা এলাকায় থমথমে পরিস্থিত বিরাজ করছে। হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের ধারণা, তাদের ওপর আবারও আক্রমণ হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ধারালো দা, চাপাতি, লাঠি নিয়ে হামলা চালায়। হরিজন পল্লীর ঘর-বাড়ি, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হরিজন কলোনির অর্ধশতাধিক মানুষ আহত হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বিকাল পর্যন্ত হরিজন সম্প্রদায়ের অন্তত ১৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন- সুবল লাল (৩৬), রুমন দাস (৩৫), উদয় (২০), ঋষি কুমার (১৯), বিরুল দাস (২৪), বিমল দাস (৪০), করুন দাস (৩৫), শিবলাল (৪০), প্রশান্ত (১৩), নিরঞ্জন দাস (৭৫), নিলয় দাস (১৮) ও দীপ্ত দাস (১০)।

এ সময় হরিজনরা আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালালে আহত হন কাউন্সিলরের সমর্থক ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন (৫০), আওয়ামী লীগ কর্মী মো. নাঈম (৪০), মো. রুবেল (৩৮) ও রুবেল গাজী (৩৫) সহ কয়েকজন।

হামলার শিকার মিরনজিল্লা হরিজন পল্লীর বাসিন্দা টিটু সরকার টিটু বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই সংবাদ সম্মেলন শেষ করেছি। তারপর কাউন্সিলর ও ম্যাজিস্ট্রেট আসে পুলিশ ও কয়েকশ লোক নিয়ে। এ সময় কাউন্সিলরের সমর্থকেরা আমাদের ওপর হামলা চালায়। তারা হকি, রামদা, চাপাতি, রড নিয়ে হামলা করে। বৃষ্টির মতো ইট -পাটকেল ছুড়তে থাকে। আমাদের অনেকে গুরুতর আহত হয়েছেন। মন্দির ভেঙেছে। আমরা আমাদের মাটিতে থাকতে চাই। চারশ বছর ধরে আমাদের পূর্বপুরুষেরা এখানে থেকেছে। আমরাও এখানে থাকতে চাই।

জানা যায়, মেয়রের কথার ব্যক্তব্যের প্রতিবাদ ও তাদের চারশ বছর ধরে বসবাস করা কলোনি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলনের পরই এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা বলেন, আগে মেয়র অনেকগুলো মিথ্যা কথা বলেছেন। আমাদের এখানে নাকি মাদক ব্যবসা হয়, কিশোর গ্যাং তৈরি হয়- এমন মন্তব্য করেন তিনি। সম্প্রতি চারশ পরিবারের ৬০ পরিবারকে একটি ভবনে পুনর্বাসন বা আশ্রয়ণের ব্যবস্থা করেন। এই ৬০ পরিবারের সদস্যরা দক্ষিণ সিটি করপোরেশনের অফিসে চাকরি করেন। গতকাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের ঘর বুঝিয়ে দিতে এলে তারা ঘর নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে আমাদের ওপর চড়াও হয়েছে।

হরিজনদের পক্ষে রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা লিপি বলেন, আমরা মিরনজিল্লা পল্লীর হরিজন সম্প্রদায়ের ভূমি রক্ষা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন করছিলাম। সংবাদ সম্মেলন শেষে ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলর আউয়াল হোসেন হরিজন পল্লীতে আসেন। এ সময় হরিজনদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন কাউন্সিলরের লোকজন পল্লীর ভেতরে হামলা চালিয়ে হরিজনদের আবাসিক ঘর-বাড়ি ও মন্দির ভাঙচুর করে।

হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের ওপর হামলার বিষয়ে ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আউয়াল হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের