যানবাহন বিকল হয়ে সড়কে যানজট, যা বললো ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৪, ১২:৫২আপডেট : ১২ জুলাই ২০২৪, ১২:৫২

প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ডুবে গিয়েছে। এতে জমে থাকা পানিতে অনেক গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি করেছে। এ জন্য রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি এক বার্তায় এ অনুরোধ জানিয়েছেন।

তিনি জানান, বৃষ্টির কারণে রাজধানীর ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড, ও মিরপুর মাজার রোড এলাকায় অনেক গাড়ি বিকলের কারণে যানজট সৃষ্টি হয়েছে।

এ জন্য রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ করা হলো।

এর আগে আজ সকাল থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। সকাল ৬টা থেকে ঢাকায় এই বৃষ্টি নামে। ইতোমধ্যে বেশির ভাগ এলাকার সড়ক ও অলিগলিতে পানি জমে একাকার। এতে দুর্ভোগ বেড়েছে শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
মিছিলের প্রস্তুতি নিচ্ছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন, ৪ নেতাকর্মী আটক
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
শহরের কোলাহল ভুলে ঘুরে আসুন দুর্গাপুর-চন্দ্রডিঙ্গার মায়াবী প্রকৃতিতে
শহরের কোলাহল ভুলে ঘুরে আসুন দুর্গাপুর-চন্দ্রডিঙ্গার মায়াবী প্রকৃতিতে
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?