দেশের সব সংস্কৃতির মাঝে ঐক্যের বন্ধন গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৪, ১৫:১৬আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫:১৬

রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন’ দেশের মানুষের কৃষ্টি-সংস্কৃতির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। শুক্রবার (১২ জুলাই) রাতে বেইলি রোডে ‘শেখ হাসিনা পার্বত্য  চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের’ মাল্টিপারপাস হল রুমে পাহাড়ি ফল মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপার সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষদের প্রতি তার ভালোবাসার উপহার হিসেবে বেইলি রোডে দৃষ্টিনন্দন ‘পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন’ নির্মাণ করে দিয়েছেন। পার্বত্য চট্টগ্রামের যেসব জায়গা একসময় অন্ধকারে নিমজ্জিত ছিল, সে জায়গাগুলোকে তিনি উন্নয়নের আলোয় ভরিয়ে দিয়েছেন— যা পার্বত্য চট্টগ্রামবাসীর জন্যই শুধু নয়, দেশের মানুষের কৃষ্টি-সংস্কৃতির অন্যতম আকর্ষণের  কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।

তিনি বলেন, আমাদের সব সংস্কৃতির মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলতে চাই। দেশের সব সংস্কৃতির মাঝে যদি ঐক্যের বন্ধন সৃষ্টি করা যায়, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

রাজধানীতে পাহাড়ি ফল মেলা পার্বত্য অঞ্চলের সঙ্গে সমতলের মানুষের মধ্যে একটি সুন্দর যোগাযোগের ক্ষেত্র তৈরি করেছে বলেও প্রতিমন্ত্রী মন্তব্য করেন।

পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান জানান, সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরণার্থী-বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
ফেনীর সেই শিক্ষিকাকে মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের