বঙ্গভবন থেকে বের হয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম কোটা আন্দোলনকারীদের

ঢাবি প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১৫:৫৫আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৬:৪৩

সরকারি চাকরির সব গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। এরপর বঙ্গভবন থেকে বের হয়ে এসে দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

রবিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গভবন থেকে ফিরে এসে এই আল্টিমেটাম ঘোষণা করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

গুলিস্তানে জিরো পয়েন্টের কাছে কোটা আন্দোলনকারীদের ঠেকানোর চেষ্টা পুলিশের (ছবি: নাসিরুল ইসলাম)

সাংবাদিকদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আইন বিভাগের মাধ্যমে যথাযথ আইনের মাধ্যমে এই কোটা সংস্কার করতে হবে। সরকার প্রথম থেকে হস্তক্ষেপ করলে আন্দোলন এতদূর আসতো না। সরকার যেহেতু হস্তক্ষেপ করেনি, তাই দেশে সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতির কাছে এসেছি। আমরা চাই আগামী ২৪ ঘণ্টার মধ্য সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের দাবি মেনে নেবে। আমরা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে দৃশ্যমান কোনও অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

গুলিস্তানে জিরো পয়েন্টে কোটা আন্দোলনকারীদের অবরোধ (ছবি: নাসিরুল ইসলাম)

আরেক সমন্বয়ক শারজিস আলম বলেন, আমরা রাষ্ট্রপতির সামরিক সচিবকে বলেছি ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা বহাল রেখে বাকি কোটা বাতিল করতে হবে। আমরা আশা করছি রাষ্ট্রপতি বিষয়টি আমলে নিয়ে সিদ্ধান্ত নেবেন।

ব্রিফিং শেষে বিকাল সাড়ে ৩টার দিকে গুলিস্তান মোড় থেকে আন্দোলনকারীরা যার যার গন্তব্যে ফিরে যান। তবে যান চলাচল তখনও স্বাভাবিক হয়নি ওই এলাকায়। শত শত যানবাহন আটকে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন বিভিন্ন রাস্তায়।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম