প্রশ্ন ফাঁস: পিএসসির কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে দুদক কেন চুপ?

জামাল উদ্দিন
১৪ জুলাই ২০২৪, ২১:২১আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২২:১২

প্রশ্ন ফাঁসের ঘটনায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী ব্যবস্থা নিয়েছে, তা এখনও জানা যায়নি। প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া পিএসসির পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গত বুধবার (১০ জুলাই) পিএসসি থেকে দুদক সচিব বরাবর চিঠি দেওয়া হয়। তবে এ বিষয়ে অগ্রগতি কী, বাংলা ট্রিবিউনের পক্ষ  থেকে তা জানার চেষ্টা করা হলেও দুদকের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

পিএসসির ওই চিঠিতে সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, উপপরিচালক মো. আবু জাফর, সহকারী পরিচালক এস. এম. আলমগীর কবীর, অফিস সহায়ক মো. সাজেদুল ইসলাম এবং ডেসপাচ রাইডার মো. খলিলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।

দুদক সচিবকে পাঠানো ১০ জুলাইয়ের চিঠিতে আরও বলা হয়, গত ৫ জুলাই সরকারি কর্ম কমিশনে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ করে পরীক্ষার আগে তা প্রকাশ এবং বিতরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের (উল্লেখিত ব্যক্তিরা) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তারা গ্রেফতার হয়ে বর্তমানে জেলে আটক আছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পিএসসির এসব কর্মকর্তা-কর্মচারী নিজ নামে ও তাদের পরিবারের সদস্যের নামে অসাধু উপায়ে অর্জিত ও তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পত্তি দখলে রেখেছেন বা মালিকানা অর্জন করেছেন। এমন খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এভাবে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা অর্জন দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর তফসিলভুক্ত অপরাধ। সেজন্য এ বিষয়গুলো তদন্ত করে উপযুক্ত আদালতে বিচার করতে মামলা দায়ের করার জন্য সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এমতাবস্থায় পিএসসির পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণসহ পিএসসিকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

পিএসসির এসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদক কী কোনও পদক্ষেপ নিয়েছে জানার জন্য দুদক সচিব ও দুদকের মুখপাত্র খোরশেদা ইয়াসমিনকে কয়েক দফা ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হলেও তিনি তার কোনও জবাব দেননি। রবিবার (১৪ জুলাই) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলামের মাধ্যমে চেষ্টা করেও দুদকের কোনও বক্তব্য জানা সম্ভব হয়নি। দুদক সচিবের একান্ত সচিব রাশেদুর রহমানের মাধ্যমে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, কোনও আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে কিনা সেটা তার জানা নেই।

তবে পিএসসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার হওয়া পিএসসির কর্মচারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা গ্রেফতার হয়েছেন। বিষয়টি দুদকের তফসিলভুক্ত হওয়ায় চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নিয়ে পিএসসিকে অবহিত করতে বলা হয়েছে। তবে দুদক এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে কিনা, দুদক থেকে সেটা এখনও পিএসসিকে অবহিত করা হয়নি।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম